
শুনছ আকাশ, বসন্ত এসে গেল–
বাতাস শুনেছ, বসন্ত ধারাস্নান?
রামধনু রঙ আবির ছড়াছড়ি
শরীর শরীর চুলবুলে আনজাম
বসন্ত থাক, দেরাজটা হাটখোলা
ভুল বসন্ত আলাপন প্রতিদিন
চিলের কোঠায় উন্মাদ চখাচখি
শুধছে গোপনে জন্ম মৃত্যু ঋণ…
বসন্ত নাকি অবাধ্য ভাঙা নীড়
চোখ নয় মেঘ, ওষ্ঠের হাহাকার
বিলাপ আগুন প্রতিরাত দাবানল
হু হু দাম্ভিক ক্ষণে ক্ষণে বারবার
হোক বসন্ত তোমার আভোগে লীন
প্রেম প্রেম ডিঙি ভাসছে সাগরজলে
সুঠাম পৃথিবী দুর্বার হিজিবিজি
বসন্ত মানে, ইতিহাস কথা বলে –
শুনেছি সে প্রেম নামছে বৃষ্টি যেন
ভালোয় বাসায় বাসন্তী সংলাপ
রোদ বসন্ত জড়িয়েছে প্রাণমন
আসল নকল পূণ্য এবং পাপ।
স্বাদহীনতার কাহানি 

