ব্যক্তিগত রাতে...
মানসী কবিরাজ
অপেক্ষার কাঁটাকে
ঘড়ির বুক থেকে নামিয়ে রেখেছি
জানি ভোরের রোদ জেগে গেলে
উদ্ধত দার্জিলিং মৌতাত
নির্বিকার পাশ ফিরে শোয়
যদিও
আমার নিজস্ব ক্লোরোফিল নেই
নেই সালোকসংশ্লেষ রুটিন
তবু
ভাত আর মশলার রগরগে খিদে
রতির প্যালেটে নিয়মের লগারিদম্ আঁকে
সন্ধ্যার ব্যালকনি একলা দাঁড়িয়ে দ্যাখে
ঘরমুখী মানুষের উদগ্রীব সুখ
অথচ অপেক্ষার কাঁটাটি জানে
বরফ গার্নিশড্ মদ কিংবা বিষাদ গজল নয়
দেয়ালের গায়ে উপেক্ষা টাঙালে
যখন অন্ধকারও ছলাকলা শেখে
কেবল তখনই রাত-পোশাকেরা
বিড়ালের মতো চুপচাপ
নিউটনের অবাধ্য আপেলের রূপকথা শোনে
স্বাদহীনতার কাহানি 


