বিজ্ঞাপন



দিনযাপনের পাণ্ডুলিপি- ৭৮ ।। সুমিত্রা পাল

WhatsApp Image 2018 10 04 at 23.19.09

দিনযাপনের পাণ্ডুলিপি- ৭৮
সুমিত্রা পাল
 
 
অল্পতেই তুষ্ট দেবাদিদেব।
জীবনের মাঝপথে এসেও তাই ঢালি
একঘটি জল, বিল্বপত্র
আমার আমিত্ব, আমার অমরত্ব।
ভালো থাকুক সব প্রিয়জন,
আয়ুর পথ, আলোর পথ
হোক অনর্গল...
দুঃখ নেই, আমি যদি হই
একটু সংক্ষিপ্ত;
আশার বীজে ঢেলে দিয়ে
নির্মোহ জল
আমি এখন ভারমুক্ত।
 
 
 

একক কবিতা সন্ধ্যা



মহুল ওয়েব প্রকাশিত বিভিন্ন সংখ্যা



করোনা Diary



আমাদের কথা

আমাদের শরীরে লেপটে আছে আদিগন্ত কবিতা কলঙ্ক । অনেকটা প্রেমের মতো । কাঁপতে কাঁপতে একদিন সে প্রেরণা হয়ে যায়। রহস্যময় আমাদের অক্ষর ঐতিহ্য। নির্মাণেই তার মুক্তি। আত্মার স্বাদ...

কিছুই তো নয় ওহে, মাঝে মাঝে লালমাটি...মাঝে মাঝে নিয়নের আলো স্তম্ভিত করে রাখে আখরের আয়োজনগুলি । এদের যেকোনও নামে ডাকা যেতে পারে । আজ না হয় ডাকলে মহুল...মহুল...

ছাপা আর ওয়েবের মাঝে ক্লিক বসে আছে। আঙুলে ছোঁয়াও তুমি কবিতার ঘ্রাণ...